1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৫ দিনব্যাপী বিনার বার্ষিক গবেষণা কার্যক্রম পর্যালোচনা কর্মশালা শুরু  - দৈনিক আমার সময়

৫ দিনব্যাপী বিনার বার্ষিক গবেষণা কার্যক্রম পর্যালোচনা কর্মশালা শুরু 

শুভ বসাক 
    প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
Oplus_0
৫ দিনব্যাপী ময়মনসিংহে (বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট) বিনা’র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা (২০২৩-২৪) এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বিনা’র সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বিনা’র মহাপরিচালক ড.আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডাঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইফুল আলম,অনুষ্ঠানের সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান, বিনার পরিচালনা পরিষদের সদস্য মো. শফিকুল আলম সোহেল,বিনার পরিচালনা পরিষদের সদস্য আনিসুজ্জামান আনিস। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিনার পরিচালক (গবেষণা) ডাঃ মোঃ একরামুল হক। এসময় বক্তারা, বিনার প্রতিটি সাবস্টেশনে সঠিকভাবে দায়িত্ব পলানের জন্য বিনার গবেষকদের পরামর্শ প্রদান করেন।বিনার বিজ্ঞানীরা কৃষি ক্ষেত্রে ব্যাপক অবদান রাখায় ভূয়সী প্রশংসার পাশাপাশি দেশীয় জাতের কৃষি পণ্যের গুনগত মান বজায় রেখে চাহিদা মাফিক উৎপাদন বৃদ্ধিরও পরামর্শ দেন। দেশের স্বার্থে কৃষি গবেষণাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তাই সিনিয়র ও জুনিয়রদেরকে এক সাথে সম্মিলিতভাবে কাজ করার অনুরোধ জানান। এ কর্মশালা থেকে গবেষকরা পরস্পর পরস্পরের গবেষনা থেকে অভিজ্ঞতা নিতে পারবে বলেও বক্তারা জানান। এর আগে, ২০২৩-২৪ সালের গরেষণার অগ্রগতির সংক্ষিপ্ত সারসংক্ষেপ উপস্থাপনা করেন অনুষ্ঠানের সমন্বয়কারী মোহাম্মদ মিজানুর রহমান ও বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিদ্দিকুর রহমান।উল্লেখ্য, আগামী ৫দিনব্যাপী বিনার বিভিন্ন গবেষণা নিজ বিভাগের বিজ্ঞানীরা তাদের আগামী পরিকল্পনা বিভিন্ন সেশনে পাউয়ার পয়েন্টের উপস্থাপনার মাধ্যমে বিশেষজ্ঞদের সামনে তুলে ধরবেন।বিভিন্ন বিভাগের উপস্থাপনার সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত থাকবেন ও তাদের মতামত পেশ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com