1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কবে মা হবেন, জন্মদিনে জানালেন মিম - দৈনিক আমার সময়

কবে মা হবেন, জন্মদিনে জানালেন মিম

আমার সময় অনলাইন
    প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ছোটপর্দা ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিল গতকাল রোববারর। বরাবরে মত এবারও ঘরোয়া পরিবেশেই দিনটি উদযাপন করবেন তিনি। জন্মদিন ও বর্তমানের কর্মব্যস্ততা নিয়ে ইত্তেফাক ডিজিটালের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। জন্মদিন কেমন কাটবে প্রশ্নের জবাবে বিদ্যা সিনহা মিম বলেন, ‘জন্মদিনটা আসলে খুব ঘটা করে পালন করা হয় না। বরাবরের মতই মা, হাজবেন্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই কাটাবো।’ ছেলেবেলার জন্মদিনের স্মৃতি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘মায়ের কাছ থেকে ছেলেবেলার জন্মদিনগুলোর যত ছবি এবং ভিডিও দেখেছি তার সবগুলোতেই দেখি জন্মদিনের কেক সামনে নিয়ে আমি কাঁদছি। আয়োজন বা লোক সমাগম দেখলেই আমি ঘাবড়ে যেতাম। এখন সেসব ছবি আর ভিডিও দেখলে নিজেরই হাসি পায়।’ বর্তমান ব্যস্ততা কী নিয়ে? জানতে চাইলে মিম বলেন, ‘বিভিন্ন ব্র‌্যান্ডের বিজ্ঞাপনের শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছি। তাছাড়া বেশ কিছু নাটকেরও কথা হয়ে আছে। দেশের অস্থির পরিস্থিতির জন্য সেগুলোর শুটিং পিছিয়ে গিয়েছিল। আশা করছি শিগগীরই সেগুলোর কাজ শুরু হবে।’ ‘পরাণ’ এবং ‘দামাল’ এর মত হিট ছবির পরও নতুন চলচ্চিত্রে দর্শকরা আপনাকে পাচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মূলত অভিনয়কে গুরুত্ব দিয়ে কাজ করি। গল্প ও চরিত্র ভালো লাগলে আমার কাজের গতি এবং আগ্রহ বেড়ে যায়। বিশেষ দিবস উপলক্ষ্যে কিছু নাটকের কাজ করি। তবে আমার শুরু সিনেমা দিয়ে, তাই সিনেমাটিই বেশি করতে চাই। এটি ঠিক, আমি অভিনয় করতে পছন্দ করি, তা যে মাধ্যমেই হোক। আমার দর্শক এবং ভক্তরাই আমার অনুপ্রেরণা, আমার শক্তি।’ একটি সিনেমায় বহুল আলোচিত ধর্ষণের শিকার ইয়াসমিনের চরিত্রে অভিনয়ের করবেন বলে জানিয়েছিলেন, সেই সিনেমাটির খবর কি জানতে চাইলে মিম বলেন, ‘সত্য ঘটনা অবলম্বনে ‘আমি ইয়াসমিন বলছি’ নামে এ সিনেমাটি তৈরি হওয়ার কথা রয়েছে। এটাও হৃদয় স্পর্শ করার মতো একটি গল্প। গল্প শুনে আমি নিজেও নড়েচড়ে বসি। নিজের ভেতর ইয়াসমিনকে লালন করার চেষ্টা করেছি। আশা করি ভালো কিছু হবে। তবে শুটিং ঠিক কবে নাগাদ শুরু হবে এটা নির্মাতা বলতে পারবেন।’ বিবাহিত জীবন কেমন উপভোগ করছেন জানতে চাইলে মিম বলেন, ‘খুব ভালো। আমরা হ্যাপী।’ শিগগীরই ভক্তরা সুখবর পাবেন কিনা জানতে চাইলে মৃদু হেসে অভিনেত্রী বলেন, ‘আপাতত কাজ নিয়ে ব্যস্ত আছি, থাকতে চাই। খুব শিগগিরই সন্তান নেওয়ার সম্ভাবনা নেই, তবে তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন।’ মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর। লেখক হিসেবেও তার রয়েছে খ্যাতি। লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭ প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‌‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মৌসুমীর সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় মিমের প্রথম গল্পের বই ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ প্রকাশিত হয়। তার পরের বছর অর্থাৎ ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় তার উপন্যাস ‘পূর্ণতা’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com