বরিশালে ৯৮ হাজার ১৮৫ জন কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে। ২৪ অক্টোবর বৃহষ্পতিবার সকাল ১০টায় বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান উদ্বোধন করবেন। ২৩ অক্টোবর বুধবার বিকেল ৪টায় বরিশাল সিভিল কার্যালয়ে সভা কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান। এ সময় তিনি বলেন প্রতিদিন সকাল সাড়ে ৮টায় থেকে বিকেল সাড়ে ৩টায় পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। তবে এ ক্যাম্পেইনে বাড়ি-বাড়ি পরিদর্শনের মাধ্যমে এইচপিভি টিকা দেওয়া হবে না। এছাড়াও ১৭ সংখ্যার জন্মনিবন্ধন সনদ দিয়ে নিজ উদ্যোগে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন সব্য সাচী দাস, মেডিকেল অফিসার ডা. মোহাইমিনুল ইসলাম, ডা. ফয়সাল কবির, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সৈয়দ জলিল, বরিশাল জেলা ইপিআই সুপারেনডেন্ট এবিএম এনায়েত হোসেন।
Leave a Reply