1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় বিএনপির লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মন্ডল 
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
রাজধানীর উত্তরায় আজমপুর আমির কমপ্লেক্স এর সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছে ঢাকা মহানগর উত্তরের বিএনপির নেতাকর্মীরা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজবী।
১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১২ টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়,এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, চিত্র নায়ক হেলাল খান,ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ডিএনসিসি-র মেয়র পদপ্রার্থী  তাবিদ আউয়াল,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মোস্তফা জামান প্রমুখ।
এসময় প্রধান অতিথি এডভোকেট রুহুল কবির রিজবী বলেন ডেঙ্গু মহামারি থেকে জনগণকে রক্ষা করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতি মধ্যে আমরা তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু মহামারি প্রতিরোধে আগাম প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। তিনি বলেন ছাত্র-জনতার তীব্র আন্দোলনে আমরা অন্তর্বর্তীকাল সরকার পেয়েছি। এ সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবায় অনতিবিলম্বে হাসপাতালে আরো বেড বাড়াতে হবে।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে এক জেলায় সহস্রাধিক পুলিশ সদস্য নিয়োগ দিয়ে দেশটাকে নিজের তালুকদারী মনে করতো। সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে।সাইবার ক্রাইম আইন তৈরি করে মানুষের বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছিলো, আয়না ঘর তৈরি করে শেখ হাসিনা বাংলাদেশকে গণকরবে পরিনত করেছে। এতো কিছুর পরও তার দোসররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে,
আপনাদের সকলকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষে উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে উত্তরা আমির কমপ্লেক্স থেকে শুরু করে আজমপুর এলাকায় ডেঙ্গু জ্বর হলে করনীয়, চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন যুবনেতা এস এম জাহাঙ্গীর ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com