1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজউকের ইমারত পরিদর্শক শফিকের  দুর্নীতির সাতকাহন - দৈনিক আমার সময়

রাজউকের ইমারত পরিদর্শক শফিকের  দুর্নীতির সাতকাহন

শাহ্ আলম
    প্রকাশিত : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072
রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও ইমারত বিধিমালার বাস্তবায়ন ও দেখভালের দ্বায়িত্ব একমাত্র রাজধানী  উন্নয়ন কর্তৃপক্ষ  রাজউক এর কর্মকর্তাদের উপর কিন্তু কিছু কিছু অসাধু ও দুর্নিতীগ্রস্থ কর্মকর্তাদের জন্য এ দপ্তর আজ কলুষিত, রাজউকের জোন ৩/১ -এর মিরপুর ১(আংশিক).২ এলাকায়  রাজউকের ইমারত পরিদর্শক শফিকের ঘুষ বাণিজ্য আর  দুর্নিতীর কারনে  মালিকানাধীন বা ডেভেলপার কোম্পানির ভবন নির্মানে  অনিয়ম চলছে বলে খবর পাওয়া যায় ।
 এসব ঘুষ বাণিজ্য আর দুর্নিতীর কারনে ভবন নির্মাতাদের অনিয়ম তদন্তে” আমার সময়ের” এক তদন্ত প্রতিবেদনে উঠে আসে বেশ কিছু  প্রমানসহ তথ্য।
মিরপুর  অঞ্চলে রাজউকের ভবন নির্মানের নিতীমালা মানা হয়নি অধিকাংশ মালিকানা বা ডেভেলপার কোম্পানির নির্মিত বা নির্মাণাধীন  ভবনে, তার মধ্যে ডেভিয়েশন, রাস্তার প্রশস্ততা, ভবনের ইনডোর আউটডোরের অবকাঠামোর  ব্যাতিক্রম করা হয়েছে বিভিন্ন ভবনে,  আবার রাজউকের প্ল্যান অমান্য করে  আবাসিককে করেছেন বাণিজ্যিক ভবন,  এমনসব অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়।
এমনকি কেউ কেউ আবার রাজউকের কোনো অনুমোদন ছাড়াই নির্মান করেছেন বহুতল ভবন।
রাজউকের নকশা বহির্ভূত বাড়ী নির্মানের বিরুদ্ধে নোটিশ করলেও তা অদৃশ্য কারনে বিলুপ্ত হয়ে যায় অবৈধ লেনদেনের মাধ্যমে, এমন সব অভিযোগ,দুর্নীতি আর অনিয়ম নিয়ে  রাজউক জোন – ৩/ ১ এলাকার পরিদর্শক শফিকের  বক্তব্য নিতে  অফিসে গিয়ে না পেয়ে মুঠো ফোনে যোগাযোগ করে রাজউকের উচ্ছেদকৃত ভবনগুলোতে পূর্বের স্ট্রাক্সারেই স্বাভাবিক  ভাবে ভবন নির্মানের বিষয়ে জানতে চাইলে তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের বৈশ্বিক অরাজকতার দোহাই দিয়ে বলেন যে, সারা দেশের অরাজকতার কারনে আপনার অভিযোগের ভবনগুলোতে যাওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com