1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যুবদলের এক সংগ্রামী নাম এস এম জাহাঙ্গীর - দৈনিক আমার সময়

যুবদলের এক সংগ্রামী নাম এস এম জাহাঙ্গীর

মোস্তাফিজ সুমন, সিনিয়র রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
Oplus_131072

এস এম জাহাঙ্গীর, একজন ত্যাগী, সাহসী, অন্যায়ের সাথে আপোষহীন পথচলার নিদর্শন হিসাবে পরিচিতি পেয়েছেন বেশ আগেই। ছাত্র জীবন থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে চলছেন তিনি।

এস এম জাহাঙ্গীর আওয়ামী সরকারের শতাধিক মিথ্যে মামলায় জেল জুলুমের শিকার হয়েছেন প্রতিনিয়ত। গত ১৫ টি বছর ঘুমাতে পারেননি নিজ বাসায়। একের পর এক মিথ্যে মামলা দিয়ে জেলে কাটিয়েছেন বেশিটা সময়। এস এম জাহাঙ্গীর ঢাকা- ১৮ আসনের এক জনপ্রিয় মুখ।দল মত নির্বিশেষে সাধারণ জনগণের তালিকায় একজন সৎ সংসদ সদস্য হিসাবে ১৮ আসনের জনগণের চাওয়া বেশ আগে থেকেই। গত জাতীয় তিনটি নির্বাচনে সাধারণ মানুষের ভোট প্রয়োগ করার সুযোগ ছিল না বললেই চলে। তাই এস এম জাহাঙ্গীরের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি ঢাকা ১৮ আসন থেকে জয়ী হতে পারেননি। এবার তাকে নিয়ে স্বপ্ন দেখছেন সাধারণ জনগণ । তাদের বিশ্বাস অনায়াসে নির্ভয়ে ভোট দিতে পারবেন তারা এবং সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য হবেন তিনি।

বাংলাদেশের বহুৎ নেতাকর্মী দলের দুঃসময়ে দলীয় কার্যক্রম বন্ধ করে চুপ করে থাকে অথবা সুবিধার আশায় দল পরিবর্তন করে কিন্তু এস এম জাহাঙ্গীর এর ক্ষেত্রে তা সম্পূর্ণ ব্যতিক্রম তাকে কখনো ভয়-ভীতি লোভ-লালসা গ্রাস করতে পারিনি তার আদর্শ থেকে ।

এস এম জাহাঙ্গীর দলের জন্য যেমন নিবেদিত তেমনি তার জীবনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পোস্টও বহন করেছেন সব সময়।তিনি ছাত্র ও যুব সমাজের জনপ্রিয়তায় শীর্ষে । তিনি প্রথমে ঢাকার ঐতিহ্যবাহী তেজগাঁও কলেজের প্রথম ভিপি নির্বাচিত হন তারপর ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন কৃতিত্বের সাথে। তারপর তিনি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এস এম জাহাঙ্গীর দৈনিক আমার সময় কে বলেন যতদিন বাঁচবো ততদিন জাতীয়তাবাদের আদর্শকে বুকে ধারণ করেই চলবো এবং দেশ সেবায় নিজেকে সব সময় নিয়োজিত রাখব ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com