1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আটকের পর গোয়েন্দা হেফাজতে সাংবাদিক শাকিল-রুপা - দৈনিক আমার সময়

আটকের পর গোয়েন্দা হেফাজতে সাংবাদিক শাকিল-রুপা

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বেসরকারি টেলিভিশন একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যাওয়ার সময় তাদের আটকে দেয় ইমিগ্রেশন। পরে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ সূত্র জানায়, শাকিল ও রুপাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা বুধবার সকালে শাহজালাল বিমানবন্দরে যান। সঙ্গে তাদের কন্যা সন্তানও ছিল। তাদের তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তানবুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার কথা ছিল বলেও জানায় সূত্রটি।

তবে সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের মহানগনগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ৮ আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী, গত ৮ আগস্ট থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com