1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দাম বাড়লো এলপিজি গ্যাসের - দৈনিক আমার সময়

দাম বাড়লো এলপিজি গ্যাসের

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ৩ জুলাই, ২০২৪

দেশের বাজারে বাড়লো এলপিজি গ্যাসের দাম। বর্তমানে ৩ টাকা বাড়িয়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মঙ্গলবার (২ জুলাই) বিইআরসি এ তথ্য জানিয়েছে।

আগের মাসের তুলনায় ৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ টাকা। মঙ্গলবার সন্ধ্যা থেকে এ নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে। সৌদি আরামকো ঘোষিত জুলাই (২০২৪) মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির দাম সমন্বয় করে এ দাম নির্ধারণ করা হয়েছে।

এদিকে গত ৩ জুন ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারের দাম মে মাসের তুলনায় ৩০ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়। আর মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com