ঢাকার ধামরাই সরকারি কলেজের সামনে উপজেলা মডেল মসজিদের আজ শনিবার (৮ জুন) দুপুরের দিকে ছাঁদ ঢালাই পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
মডেল মসজিদের পরিদর্শন কালে ঠিকাদারদের উদ্দেশ্যে এমপি বেনজীর আহমদ বলেন, কাজের মান যেন ঠিক থাকে।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির, মসজিদের জমিদাতা আমিন মডেল টাউন এর চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুল ইসলাম গার্নেল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার, ইন্জিনিয়ার আবুল বাশার, পৌর যুবলীগের সহ-সভাপতি মো: আলী খানসহ অন্যান্য নেতৃবৃন্দের ।
Leave a Reply