1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কোরবানির পশুর হাট নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা - দৈনিক আমার সময়

কোরবানির পশুর হাট নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা

ইমন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
    প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪

আসন্ন ঈদে অনুমোদনহীন কোনো স্থানে হাট বসালে পশুসহ মালিককে ধরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, প্রতিটি হাটের নিরাপত্তার জন্য আলাদা আলাদা সমন্বয় টিম গঠন করা হয়েছে। এ ছাড়া রাজধানীর প্রতিটি প্রবেশ পথে পুলিশ পাহারা থাকবে।

শুক্রবার (৭ জুন) সকালে কুরবানির পশুর হাটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং একথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমরা সব ইজারাদারকে বলে দিয়েছি, তারা যে এলাকায় হাট করবে সেখানে যদি কোনো সংলগ্ন রাস্তা থেকে থাকে, কোনো অবস্থায় যেন গরু রাস্তার ওপরে না আসে। রাস্তার ওপর ট্রাক থেকে যেন গরু নামানো না হয়। হাটের সীমানা বাঁশের বেড়া দিয়ে চিহ্নিত করে রাখবে।

তিনি আরও বলেন, যদি সেটি না করে বা বাইরে হাট বসায় তাহলে আমরা ব্যবস্থা নেব। আমি মনে করি, অন্যান্যবার যা হয়েছে এবার সে রকম হওয়ার সম্ভাবনা নেই। এবার পুলিশের পোশাকে ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। পাশাপাশি সাইবার টহলও থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com