1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভবন নির্মানে রাজউকের নিয়মনীতি মানছে না মালিক কিংবা ডেভেলপার কোম্পানি - দৈনিক আমার সময়

ভবন নির্মানে রাজউকের নিয়মনীতি মানছে না মালিক কিংবা ডেভেলপার কোম্পানি

শাহ্ আলম
    প্রকাশিত : বুধবার, ৫ জুন, ২০২৪
রাজধানী ঢাকার রাজউকের আওতাভুক্ত বিভিন্ন জোন এর মত রাজউক জোন ৩/১ এর উত্তর কালশী, ডিওএইসএস পল্লবী জোনেও  গড়ে উঠেছে বিভিন্ন দৃষ্টিনন্দন বহুতল ভবন, যার মধ্যে অনেক ভবন মালিক কিংবা ডেভেলপার কোম্পানিগুলিই মানছে না রাজউকের নিয়মনীতি, এমন অভিযোগের ভিত্তিতে মাঠ পর্যায়ে তদন্তে গিয়ে দেখা যায় তার ভিন্ন চিত্র যেমন, জমজম কন্সট্রাকশন এ্যান্ড ডেভেলপার কোম্পানির কালশী এলাকার একটি বহুতল ভবনের রাজউকের নিয়মনীতি না মানায় সেখানে রাজউক কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়ে বর্ধিতাংশ অপশারন করলেও বাস্তবে দেখা গেছে যে, উচ্ছেদের কিছুদিন যেতে না যতেই আবার নির্মান কাজ পূর্বের ন্যায়ই চলমান, এ বিষয়ে ওই ভবনে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি “আমার সময়” প্রতিনিধিকে জানান যে, রাজউক কর্তৃপক্ষকে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে আবার  পূর্বের ন্যায় কাজ শুরু হয়েছে।
এ বিষয়ে রাজউক জোন ৩/১ এর ইমারত পরিদর্শক ইমন এর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি এই এলাকার দায়িত্ব গ্রহণ করার পরে ওই ভবন পরিদর্শনে গিয়ে ভবনের নির্মান সম্পর্কিত তথ্যে জানতে চাইলে ভবনে কর্মরত কোম্পানির লোকজন  আমাকে কোন প্রকার পাত্তা না দিয়ে এক প্রকার হুমকি দিয়ে বলেন এখান থেকে চলে যান আর আসবেন না। তারা তাদের ক্ষমতাবলে ভবন নির্মান করছেন।
অথোরাইজড অফিসার মাহাব্বির রনি বলেন, ওই ভবনে যখন অভিযান হয় তখন আমি এই জোনে  কর্মরত ছিলাম না তার পরেও যেহেতু আপনার মাধ্যমে আমি এখন অবগত হ’লাম,  বিষয়টা দেখবো।
রাজউকের উপ-পরিচালক তাজিনা সারওয়ারের কাছে জানতে তার মুঠোফোনে ফোন করলে তিনি বলেন, উচ্ছেদ অভিযান হয়েছে  দীর্ঘ দিন পার হয়ে গেছে, বর্তমানে কি অবস্থায় আছে আমার জানা নাই, তার পরেও আমি ছুটিতে আছি অফিসে ফিরে বিষয়টি ক্ষতিয়ে দেখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com