1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
৬৯৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৫বোতল ফেনসিডিলসহ ০৪জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‍্যাব-৪ - দৈনিক আমার সময়

৬৯৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৯৫বোতল ফেনসিডিলসহ ০৪জন মাদক কারবারি’কে গ্রেফতার করেছে র‍্যাব-৪

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
র‌্যাব-৪ মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহতের ধারাবাহিকতায় গত বুধবার ২৯’মে বিকালে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ তানভির হোসেন সিফাত (২৮) নামীয় ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এছাড়াও আজ বৃহস্পতিবার ৩০’মে ভোরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ফেনসিডিলসহ মোঃ ইলিয়াছ হোসেন ইমরান (৩৮), মোঃ সুন্নত আলী (৩৯), মোঃ রাব্বি হাসান রাতুল (২০) নামীয় ০৩ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত আসামী রাবি হাসান রাতুল এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com