ফলে এখন নির্বাচনে লড়বেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখর বিশ্বাস ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক। এর আগে চেয়ারম্যান পদে উত্তর জেলা আ. লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম একক মনোনয়নপত্র দাখিল করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে গতকাল বিকেলে উপজেলা আ. লীগের কার্যালয়ে মহিলা যুবলীগের বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখর বিশ্বাসকে সমর্থন জানিয়েছেন নেতাকর্মীরা। এর আগে উপজেলা ছাত্রলীগও বর্ধিত সভা করে তাকে সমর্থন জানিয়েছিল। অন্যদিকে ভোটের মাঠে নিজের জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা ব্যক্ত করেন অপর প্রার্থী ওমর ফারুক।
Leave a Reply