অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গ্রামীণ ব্যাংকের গাজীপুর যোনের যোনাল ম্যানেজার ফারুখ আহমেদ সহ যোনাল অফিসের কর্মকর্তা বৃন্দ।
২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় যোনাল ম্যানেজার ফারুখ আহমেদ, অডিট অফিসার আব্দুল হালিম, প্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার সাহা,অবলোকন কর্মকর্তা কামাল পাশা, হিসাব কর্মকর্তা শহিদুল ইসলাম, সহ উপস্থিত ছিলেন সংগ্রহ ও বিতরন কর্মকর্তা মোঃ-ফরিদ উজ জামান।
অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা বৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় গাজীপুর যোনের যোনাল ম্যানেজার ফারুখ আহমেদ বলেন-২১ শে ফেব্রুয়ারী আসলে ভাষা শহীদদের যেমন মনে রাখি, তেমনি ভাবে বছরের প্রতিটি মুহূর্ত মনে রাখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকরী পদক্ষেপে এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, অনেক পিতা-মাতা তাদের সন্তানকে মা ডাক থেকে মাম্মি বাবা থেকে ড্যাডি এই ডাক শিখায় অথচ মধুমাখা ডাক মা আর মায়া জড়ানো ডাক বাবা ডাকটি দিন দিন হারিয়ে যাচ্ছে। মা বাবা ডাকের মধ্যে বাঙালি জাতি যতটা আনন্দ উপভোগ করে তা অন্য কোনো ভাষায় হয় না।
Leave a Reply