রবিবার ২৬ নভেম্বর সকালে র্যাব-৪ ঢাকা জেলার সাভার মডেল থানাধীন মজিদপুর কাঁঠালবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত পিকআপ সহ মোঃ নাগর হোসেন ও মোঃ জুয়েল মোল্লা নামীয় দুই মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, তাঁহারা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব কর্তৃপক্ষ।
Leave a Reply