1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে : রাষ্ট্রদূত আবু জাফর - দৈনিক আমার সময়

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে : রাষ্ট্রদূত আবু জাফর

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
 স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নাগরিক তৈরি করতে হবে। কারণ, স্মার্ট নাগরিক ছাড়া স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থাসহ সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি দেশে-বিদেশে নাগরিকদের স্মার্ট করে তুলতে হবে।
আমিরাতে থাকা জনতা ব্যাংকের চারটি শাখা থেকে যারা ঋণ খেলাপি হয়ে বিলাস জীবন যাপন করছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ১৯৮৫ সালে আরব আমিরাতে দক্ষ-অদক্ষ শ্রমিকের যে রকম চাহিদা ছিল, এখন আর সেই রকম চাহিদা নেই। দেশটি এখন অনেক উন্নত। তাদের এখন অদক্ষ শ্রমিকের প্রয়োজন নেই। তাই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকদেকে এই দেশটিতে আসার আহ্বান জানান।
শুক্রবার (৬ অক্টোবর) রাত ৮টায় দেরা দুবাইস্থ রেডিসন ব্লু হোটেলে আরব আমিরাতে বসবাসরত  বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এসব কথা বলেন।
আলহাজ্ব ইয়াকুব সুনিকের সভাপতিত্বে ও মাহবুব হাসান হ্নদয় এবং তিশা সেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
টেলিকনফারেন্সে বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী গণমাধ্যমকর্মীদের আয়োজিত গোলটেবিলের আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে। গণমাধ্যম কর্মীদের কর্তৃক আয়োজিত এরকম গোল টেবিল বৈঠক তেমন একটা দেখিনি। এটি একটি ভালো উদ্যোগ। এ ভাবে যদি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এই রকম উদ্যোগ গ্রহণ করে তবে  স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনেক সহায়ক হবে।’
বিশেষ অতিথি বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের লেবার কাউন্সিলর মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘দেশে প্রবাসিদের জীবনমান উন্নয়নে ১৫০টির বেশি টেকনিক্যাল প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। প্রবাসীদের বীমার আওতায় এনেছে সরকার। ১০ লাখ টাকা বীমায় পাচ্ছেন প্রবাসীরা।’
এসময় কমিউনিটি নেতা আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, কনস্যুলেটর প্রেস সচিব মোহাম্মদ আরিফুর রহমান, সিআইপি আইয়ুব আলী বাবুল, মোহাম্মদ রাজা মল্লিক, সিআইপি শেখ  ফরিদ আহমেদ, ইসমাঈল গণি চৌধুরী, সাইফুদ্দিন আহমদ, সেলিম উদ্দিন চৌধুরী, নাসির তালুকদার,সওকত আকবর, মোজাহের উল্লাহ মিয়া, সেলিম রেজা, নেসার রেজা খান, আবুল কাশেম, সিআইপি শিমুল মোস্তফা, মোহাম্মদ মনসুর সবুর, সিরাজুল হক, ফয়সাল সিদ্দিকী ববি, লুৎফুর রহমান সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক বলেছেন, মতপার্থক্য কখনো ভালো দিক না। তাই যে যেই সংগঠন করুক না কেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com