1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবেঃ আখাউড়ায় আইনমন্ত্রী - দৈনিক আমার সময়

বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবেঃ আখাউড়ায় আইনমন্ত্রী

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে। বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখন বাংলাদেশে আইনের শাসন আছে। তিনি জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় নোবেল বিজয়ী ডঃ ইউনুস এর বিচার প্রসঙ্গে এসব কথা বলেন।
হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা ব্যক্তির নির্বাচনে ডঃ ইউনুস টাকা দিয়েছিলেন। উনি এখন ডঃ ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। যা বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষকে অপমান করার সামিল। তিনি বলেন বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। ডঃ ইউনুস যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। তিনি বলেন, কোন উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।
এছাড়াও নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কীম করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, মাথায় গিলু না থেকে অন্য কিছু থাকলে কেউ এসব কথা বলে।
উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল কাওছার জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্রমুখ।
এর আগে তিনি আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com