•নিজ জেলার পর প্রথম কোন জেলা হিসেবে কক্সবাজারে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি
সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের বিভিন্ন স্থানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। মঙ্গলবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায় কাজ চলছে লাবনী পয়েন্টের গোলঘরসহ আশেপাশের স্থানে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন কক্সবাজার আসছেন। আর রাষ্ট্রপতিকে বরণে চলছে প্রস্তুতি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৩০ জুলাই থেকে ১ আগষ্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন।
রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। বান্দরবান হয়ে রাষ্ট্রপতি কক্সবাজার আসবেন বলে জানা গেছে।সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন রাষ্ট্রপতি এবং রামুর বৌদ্ধ বিহার, মেরিন ড্রাইভ, টেকনাফের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন বলে আশা করা হচ্ছে।
এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানা গেছে।
দেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাব উদ্দিন নিজ জেলা পাবনার পর কক্সবাজার প্রথম কোন জেলা যেখানে রাত্রিযাপন করবেন।
Leave a Reply