1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হাতির আক্রমণে তরুণের মৃত্যু - দৈনিক আমার সময়

হাতির আক্রমণে তরুণের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে সাদেক হোসেন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদেক হোসেন পেশায় কৃষক এবং ওই এলাকার আবুল হোসেনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. আলী বলেন, সাদেক হোসেন রাতে বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় বন্য হাতি তাকে আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে তার লাশ কবরস্থানে দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com