1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

হরিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

সায়েম খান, মানিকগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই সারাদেশে পালিত হবে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফরমান আলী ও ক্ষেত্র সহকারী মো. ইকবাল হোসেন। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা সপ্তাহব্যাপী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বক্তব্য দেন।

মৎস্য কর্মকর্তা বলেন, গত সাড়ে চার মাসে মোট ৪৪৪টি চায়না দোয়ারী জাল, ২২ হাজার মিটার কারেন্ট জাল, ৫টি ভেসাল জালসহ মোট ৩২ লাখ টাকার অবৈধ জাল ও মাছ ধরার উপকরণ ধ্বংস করা হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা ও মাইকিং, র্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ, মৎস্যখাতে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, পুকুর ও জলাশয়ের ভৌত রাসায়নিক পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com