1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরে উচ্ছেদ অভিযানে সাত দোকান গুড়িয়ে দিলো প্রশাসন  - দৈনিক আমার সময়

হরিরামপুরে উচ্ছেদ অভিযানে সাত দোকান গুড়িয়ে দিলো প্রশাসন 

সোহেল রানা, হরিরামপুর মানিকগঞ্জ :
    প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
মানিকগঞ্জের হরিরামপুরে চালা ইউনিয়নের চালা বাজারে সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনকৃত দোকানপাট উচ্ছেদ অভিযানে সাতটি দোকান গুড়িয়ে দিয়েছে প্রশাসন।
বুধবার দুপুরে চালা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার এবং সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার আশরাফ। অভিযান পরিচালনা করে একটি কলার দোকান, একটি চায়ের দোকান, ঔষুধ ও মিষ্টির দোকানসহ ছোট আকারের সাতটি দোকানপাট ভেঙ্গে ফেলা হয়।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন, আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com