1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা - দৈনিক আমার সময়

হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা

সোহেল রানা 
    প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুরে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠন এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজিজুল হক আজাহার। এ সময় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন তারা। পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে রামকৃষ্ণপুর পদ্মাপাড় ও মানিকনগর বাজার প্রদক্ষিণ করে আবার বিএনপি কার্যালয়ে এসে
সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে ইউনিয়ন যুবদলের সভাপতি কবির হোসেন বুলবুলের সঞ্চালনায় উপজেলা
বিএনপির সাবেক সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক মজনু, সাবেক সহসভাপতি আব্দুল হাই, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন, সহ যুব বিষয়ক সম্পাদক মো. লুতফর রহমান, সাবেক সহসাংগঠনিক সম্পাদক নওয়াব আলী মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মোল্লা, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম,
ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক জীবন হোসেন জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com