1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা ‌সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার পন্য আটক - দৈনিক আমার সময়

সাতক্ষীরা ‌সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে পাঁচ লক্ষ টাকার পন্য আটক

সিরাজুল ইসলাম , সাতক্ষীরা প্রতিনিধি :
    প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫০ পিস ভারতীয় সিনডেনাফিল ট্যাবলেট এবং ১০০০ পিস ভারতীয় কাটাগ্রা ট্যাবলেটসহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির বিশেষ আভিযানে নতুন পাড়া হতে ১৫০ পিস ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট আটক করে। এছাড়াও, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে ভাদিয়ালী হতে ১০০০ পিস ভারতীয় কাটগ্রা ট্যাবলেট আটক করে।
এছাড়াও, ভোমরা বিওপির বিশেষ আভিযানে লক্ষীদাড়ি নামক স্থান হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানে শ্মশ্বান নামক স্থান হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানে কেড়াগাছি নামক স্থান হতে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে।
সুলতানপুর বিওপির বিশেষ আভিযানে বর্মিতলা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, মাদরা বিওপির বিশেষ আভিযানে চান্দা নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com