1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সাতক্ষীরা যশোর মহাসড়কে ‌বাস-ভ্যান সংঘর্ষ, নিহত ২ - দৈনিক আমার সময়

সাতক্ষীরা যশোর মহাসড়কে ‌বাস-ভ্যান সংঘর্ষ, নিহত ২

সিরাজুল ইসলাম সাতক্ষীরা
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
রবিবার (৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) এবং গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)। নিহত নাজমুল হোসেন ভ্যান চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানটিকে পেছন থেকে স্বজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যান চালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলেই মারা যান। ভ্যানে থাকা অন্য তিন যাত্রী গুরুতর আহত হন।

আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মণিরামপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ বেগারিতলা এলাকায় অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করে। একইসঙ্গে বাসের চালক আব্দুল গণিকেও আটক করা হয়েছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বাবলুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com