গত ৩ জুলাই ২৫ ইং তারিখে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত South Asian Karate Coaches License Exam-এ নরসিংদীর কৃতি কারাতে প্রশিক্ষক জাতীয় সর্ণপদক প্রাপ্ত মার্শাল রুপু আহমেদ সফলতার সাথে আবার ও উত্তীর্ণ হয়েছেন। এটি বাংলাদেশের জন্য একটি গর্বের মুহূর্ত এবং বিশেষ করে নরসিংদী জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক অসাধারণ সাফল্য।
সফলতা অর্জনের জন্য রুপু আহমেদ বাংলাদেশ কারাতে ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নরসিংদী জেলার জেলা প্রশাসক, এনডিসি ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সকল সম্মানিত সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি, যাঁদের সার্বিক সহযোগিতা ও উৎসাহ তার এই অর্জনকে সম্ভব করে সমাদৃত করেছেন
রুপু আহমেদ বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তাঁর প্রিয় ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবকবৃন্দ এবং সর্বোপরি প্রিয় নরসিংদী জেলা বাসিকে যাঁরা সবসময় তাঁর পাশে থেকেছেন।সব শেষে, রুপু আহমেদ তাঁর পাশে থাকা নরসিংদীর সকল সাংবাদিক ভাইদের প্রতিও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা তার কাজ ও সাফল্যকে সবসময় গুরুত্ব দিয়ে প্রচার করে গেছেন।
আন্তর্জাতিক এই স্বীকৃতি ভবিষ্যতে বাংলাদেশ তথা নরসিংদীর কারাতে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সুশীল সমাস। তাছাড়া মার্শাল রুপু আহমেদ ২০০১ ইং সালে ও ২০০৩ ইং সালে একাধিকবার স্বর্ণপদক ও রুপ্য পদক জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রাপ্ত হয়ে সমাদৃত হয়েছেন।
Leave a Reply