1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্যামনগরে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার - দৈনিক আমার সময়

শ্যামনগরে দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২ শিক্ষক বহিস্কার

সিরাজুল ইসলাম, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
    প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শ্যামনগরে দাখিল পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী ও ১২ শিক্ষককে বহিস্কার করা হয়েছে। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১ শিক্ষার্থীর মধ্যে নয় জন ছেলে ও দুই নারী শিক্ষার্থী রয়েছে।
এসময় পরীক্ষা কক্ষে দায়িত্বে অবহেলা ও গাফিলতির অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব বহিস্কার করা হয়। উপজেলার পৌর সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার গণিত পরীক্ষার এ ঘটনা ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান পরীক্ষা কক্ষে ছাত্র-ছাত্রীদের কয়েকজন বিশেষ কৌশলে মোবাইল, ব্লু-টুথ হেডফোন ব্যবহার করছিল। এছাড়া বহিস্কৃতদের কয়েকজন নকলের চেষ্টাও করে। এসময় কক্ষে দায়িত্ব পালনরত শিক্ষকদের দায়িত্বে স্পষ্ট গাফিলতির হাতেনাতে প্রমান মেলায় সংশ্লিষ্টদের বহিস্কার করা হয়েছে। এসব শিক্ষার্থীদের মত শিক্ষকরা এবছর আর দায়িত্ব পালন করতে পারবে না।
এদিকে কেন্দ্র সুত্রে জানা যায় উক্ত কেন্দ্রে গনিত পরীক্ষায় পাঁচশ ৬৩ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিলেও ৪৩ জন অনুপস্থিত ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com