শিক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো এবং নতুন নতুন ফিচার ও সময় উপোযোগী পাঠদান কর্মসূচীর মাধ্যমে আধুনিক জাতি গঠনে নিরন্তন কাজ করে যাচ্ছে ময়মনসিংহ কমার্স কলেজ। ময়মনসিংহে সুনামধন্য কলেজ হিসেবেও রয়েছে পরিচিত,আছে একাধিকবার এইচএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জন। ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মো. এখলাস উদ্দিন খানের তত্ত্বাবধানে কলেজের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয় ছবি আঁকা,খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় এবং সাংস্কৃতিক অঙ্গনে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
সূত্র জানিয়েছে, ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় ২০০৮ সালে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি দুটি ক্যাম্পাসে একটি নগরীর নতুন বাজার আরেকটি নওমহল মোড়ে পরিচালিত কলেজটিতে প্রায় ২৭০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। প্রতিষ্ঠানে রয়েছে পাঠাগার,যেখানে পর্যাপ্ত বই এর সমারোহ। ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট সময়ের জন্য এইসব বই পাঠাগার থেকে নিয়ে পরতে পারছেন। রয়েছে কম্পিউটার ল্যাবরেটরি যেখানে সিলেবাস অনুযায়ী যথাসময়ে ব্যবহারিক ক্লাস গ্রহন করা হয়। এছাড়াও আবাসিক ছাত্র-ছত্রীদের জন্য একাধিক আবাসিক শিক্ষক এবং অনাবাসিক শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রায় ২০ জন শিক্ষার্থীদের জন্য এক জন করে গ্রুপ টিচার রয়েছে।তারা প্রতিনিয়ত শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। প্রয়োজনে গ্রুপ শিক্ষকগন প্রত্যেক মাসিক,সেমিস্টার ও নির্বাচনী পরীক্ষার ফলাফলসহ হোম ভিজিটে যান।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২”-এ ময়মনসিংহ জেলায় “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান” হিসাবে ময়মনসিংহ কমার্স কলেজ এবং “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” হিসাবে ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মো. এখলাস উদ্দিন খান নির্বাচিত হয়েছেন।গত ১ সেপ্টেম্বর ২০২২ সালে ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।
Leave a Reply