1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজধানীতে বাসচাপায় নিহত ১ - দৈনিক আমার সময়

রাজধানীতে বাসচাপায় নিহত ১

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর মুগদায় যাত্রীবাহী বাসচাপায় আতিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত ব্যক্তি ঢাকা রেলওয়েতে চাকরি করতেন। গতকাল বুধবার (২৩জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মুগদা হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুরের দিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে ডিউটিরত সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ওই ব্যক্তি মুগদা হাসপাতালের সামনে একটি বাসে উঠার চেষ্টা করছিল। এ সময় তুরাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় তাকে চাপা দেয়। পরে হাসপাতালে মারা যায়। ঘটনার পরপরই তুরাগ বাস জব্দ করা হয়েছে। নিহত আতিকুর রহমানের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। আতিকুর বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতো। এবং ঢাকা রেলওয়ে কমলাপুরে (এসএস পিটার) কর্মরত ছিলেন। স্ত্রী তিন সন্তান গ্রামের বাড়িতে থাকে। সংবাদে জানা যায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পরে হাসপাতালে মারা যায়। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com