1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মৎস্য আড়তে অভিযান ৭০ কেজি জাটকা জব্দ - দৈনিক আমার সময়

মৎস্য আড়তে অভিযান ৭০ কেজি জাটকা জব্দ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

চাঁদপুর জেলার মতলব উত্তর আমিরাবদ মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ৬০ কেজি জাটকা ইলিশ  ও দশানী বাজার বাজারে অভিযান পরিচালনা করে ১০ কেজি জাটকা ইলিশ জব্ধ করা হয়।

আজ বুধবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় বাবুর বাজার আড়ৎ ও পরিদর্শন করা হয়। জব্ধকৃত মাছ বিভিন্ন এতিমখানায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপপরিদর্শক মো: শহিদুল ইসলাম, সহায়তা করে মতলব উত্তর থানার ফোর্স।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, ইলিশ রক্ষার্থে আমরা মৎস্য আড়ৎ ছাড়াও বিভিন্ন বাজারে খোজ খবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com