1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি টেকনাফের সাইফুল আটক - দৈনিক আমার সময়

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি টেকনাফের সাইফুল আটক

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের কোতোয়ালি থানার মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বুধবার ১৯ আগস্ট তাঁকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটক মো: সাইফুল ইসলাম জিআর ৪২/১৯ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। ২০ আগস্ট তাঁকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ কোর্ট নাজমুল হাসান সিডব্লিউ মূলে কারাগারে প্রেরণ করেন। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়ার মো: ইসমাইল এর পুত্র।
জানা যায়, আটক সাইফুল ইসলাম একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক, প্রতারণা সহ আরও অনেক অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com