1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহাখালীতে রাজউকের উচ্ছেদ অভিযানে একাধিক ভবনের অবৈধ অংশ অপসারণ সহ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন - দৈনিক আমার সময়

মহাখালীতে রাজউকের উচ্ছেদ অভিযানে একাধিক ভবনের অবৈধ অংশ অপসারণ সহ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন

শাহ্ আলম
    প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

রাজধানীতে রাজউক জোনাল অফিস মাহাখালী জোনঃ ৪/২ এর ওয়্যারলেস ও টিবি গেইট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনায় ভবনের অবৈধ অংশ অপসারণ ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করার খবর পাওয়া যায়।

রাজউকের ভবন নির্মান বিধিমালার তোয়াক্কা না করে রাজউক কর্মকর্তাদের কার্যকরী নিষেধাজ্ঞা অমান্য করে ভবন মালিক বা নির্মান প্রতিষ্ঠানগুলো রাজউকের নির্মান বিধিমালা বহির্ভূত ভাবে ভবন নির্মান করলে, মহাখালীর ওয়্যারলেস ও টিভি গেইট এলাকার একাধিক ভবনে অভিযান পরিচালনা করেন রাজউক কর্তৃপক্ষ এবং ভবনে বেআইনি ভাবে তৈরী করা অংশটুকু অপসারণ করা সহ ভবনের বৈদ্যুতিক সংযোজক বিচ্ছিন্ন করেন উচ্ছেদ কর্তৃপক্ষ ।

উক্ত উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট- বেলায়েত হোসেন,
অথরাইজড অফিসার- মো: রাজিবুল ইসলাম ও সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক সহ ইমারত পরিদর্শকগন। প্রশাসনিক সহযোগীতায় ছিলেন স্থানীয় থানার পুলিশ।

উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বেলায়েত হোসেন সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে বলেন, রাজউকের কোথাও কোনো অন্যায় অসংগতি দেখলে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে জানাবেন, আমরা যথাযথ ব্যাবস্থা নিব, অন্যায়ের সাথে কোনো আপস নাই।
অথোরাইজ অফিসার রাজিবুল ইসলাম বলেন, আমরা আমাদের অভিযান অব্যাহত রাখবো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com