1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড - দৈনিক আমার সময়

ময়মনসিংহে স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ পরকীয়া প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকসহ এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার(১০ ফেব্রুয়ারি ) দুপুরে ময়মনসিংহ পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আলী মনসুর এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী সরকারি আইন কর্মকর্তা (এপিপি) মো. শামীম উল আজম খান জানান।

দণ্ডিতরা হলেন- হাফিজা খাতুন (৪২) ও তার প্রেমিক আবদুল্লাহ আল মাসুম (৩৬)। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি দুজনকে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন বিচারক।

মামলার বরাতে শামীম বলেন, ২০১১ সালের ২৮ জুন জেলার মুক্তাগাছা উপজেলার ভাবকীর মোড় এলাকার হাফিজা খাতুন তার দুবাই প্রবাসী ফেরত স্বামী হেলাল উদ্দিনকে হত্যার জন্য সদর উপজেলার চরঘাগড়া গ্রামের আবদুল্লাহ আল মাসুমকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে ঘুম পাড়ান হাফিজা। তারপর মাসুম ও তার এক সহযোগী বাড়িতে গিয়ে গলায় কুপিয়ে হেলালকে হত্যা করে। পরে এ ঘটনাকে ডাকাতির নাটক সাজানো হয়।

শামীম বলেন, হেলালের বোন সাফিয়া আক্তার বাদি হয়ে ঘটনার পরদিন মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ হাফিজা, তার পরকীয়া প্রেমিক মাসুম এবং মো. আরমান নামের আরেকজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলা চলাকালীন আরমান মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি এবং পলাতক মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com