1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মধ্যরাতে আগুনে পুড়ল করাতকল, পথে বসল একটি পরিবারসহ পাঁচ শ্রমিক - দৈনিক আমার সময়

মধ্যরাতে আগুনে পুড়ল করাতকল, পথে বসল একটি পরিবারসহ পাঁচ শ্রমিক

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের হাজী জব্বার আলী মার্কেট এলাকায় একটি করাতকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে দুর্বৃত্তরা ওই করাতকলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।
আগুনে করাতকলটির যন্ত্রপাতি, কাঠ ও অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে করাতকলের মালিক মো. কবির হোসেনের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ সাড়ে ৪ লাখ থেকে ৫ লাখ টাকার মতো।
স্থানীয় সূত্রে জানা যায়, করাতকলটি ছিল মো. কবির হোসেনের পরিবারের একমাত্র আয়ের উৎস। তার এক স্ত্রী ও তিন সন্তান ছাড়াও মা–বাবা, তিন বোন এবং দাদীর ভরণপোষণ এই করাতকলের আয়ের ওপরই নির্ভরশীল ছিল।
করাতকলে নিয়মিত পাঁচজন শ্রমিক কাজ করতেন। অগ্নিকাণ্ডের পর কাজ হারিয়ে তারাও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। শ্রমিকদের পরিবারও এই আয়ের ওপর নির্ভরশীল ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর এলাকাবাসী ক্ষতিগ্রস্ত করাতকল পরিদর্শন করেন। আগুন লাগার কারণ ও জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে করাতকলের মালিক মো. কবির হোসেন বলেন, “সব শেষ হয়ে গেছে। এই করাতকল দিয়েই আমার পুরো পরিবার আর কয়েকটা পরিবারের সংসার চলত। এখন কীভাবে চলব, বুঝতে পারছি না।”
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com