1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে ইসলামপুরে প্রেরণাদায়ী যুব সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে ইসলামপুরে প্রেরণাদায়ী যুব সমাবেশ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

জামালপুরে ছাত্র-যুবক ও সাধারণ নাগরিকদের নিয়ে একটি প্রাণবন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে ইসলামপুর কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুবসমাজের বিস্তৃত উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও জামালপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর জিএস সাঈদ বিন হাবিব।

স্থানীয় উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জামালপুর জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, জেলা কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, জেলা বায়তুলমাল সম্পাদক এডভোকেট ছামিউল হক, নির্বাচন পরিচালনা দলের পরিচালক মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, ইসলামী ছাত্রশিবির ইসলামপুর উপজেলা সভাপতি আরিফুল ইসলাম, এবং জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি মো. শাহজালালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি, শিক্ষার্থী-যুবকদের দায়িত্বশীল ভূমিকা, এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তারা তরুণ প্রজন্মকে ইতিবাচক চিন্তা, নৈতিক মূল্যবোধ ও আদর্শিক চর্চার মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com