1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিদায়ী ও নবনিযুক্ত আইজিপিকে সংবর্ধনা - দৈনিক আমার সময়

বিদায়ী ও নবনিযুক্ত আইজিপিকে সংবর্ধনা

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

বিদায়ী আইজিপি বাহারুল আলম ও নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।”

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বিদায়ী আইজিপি বাহারুল আলমের বর্ণিল কর্মজীবনের বিভিন্ন মাইলফলক নিয়ে স্মৃতিচারণা করেন। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসর জীবন কামনা করেন।

নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে স্বাগত জানিয়ে বক্তারা তাকে একজন অত্যন্ত দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন আইজিপির গতিশীল নেতৃত্বে বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি এক অনন্য উচ্চতায় উন্নীত হবে।

নিজের বিদায়ী ভাষণে বাহারুল আলম দায়িত্ব পালনকালে ঐকান্তিক সহযোগিতার জন্য পুলিশ কর্মকর্তা ও সকল স্তরের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। তিনি নবনিযুক্ত আইজিপিকে একজন সুযোগ্য উত্তরসূরি হিসেবে আখ্যায়িত করে বলেন, তার হাত ধরে পুলিশ বাহিনী আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির সবার সহযোগিতা কামনা করে বলেন, আমরা দেশের উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা সচেষ্ট থাকব।

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিরা, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com