1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল নগরীর সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার - দৈনিক আমার সময়

বরিশাল নগরীর সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বরিশাল নগরীর সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ৭ অক্টোবর সোমবার দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করেন বিএমপি কমিশনার। এ সময় তিনি রুপাতলী, হাতেম আলী কলেজ চৌমাথা ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করে ডিউটিতে নিয়োজিত টিমের সকল সদস্য ও তদারকি কর্মকর্তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও ট্রাফিক পুলিশের সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com