1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও দুর্গোৎসব উপলক্ষে নৌ পুলিশের মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও দুর্গোৎসব উপলক্ষে নৌ পুলিশের মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় নৌ পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে লঞ্চঘাটস্থ বিআইডব্লিউটিএ এর টার্মিনাল ভবনের নিচতলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নৌ পুলিশ বরিশাল অঞ্চলের নবাগত পুলিশ সুপার এস এম নাজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌ পুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল। সভা সঞ্চালনা করছেন সিনিয়র সরকারী পুলিশ সুপার মোঃ ইমরান হোসেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন সদর নৌ থানার নবাগত ওসি সনাতন চন্দ্র সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ ও নৌ পুলিশের সদস্যগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com