1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত- এ্যাড. জাহাঙ্গীর কবির নানক - দৈনিক আমার সময়

বরিশালে নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত- এ্যাড. জাহাঙ্গীর কবির নানক

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও ১৪ দলের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারোই নেই উল্লেখ করে আ’লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নিশ্চিত জয়ের পথে হাঁটছেন খোকন সেরনিয়াবাত। তার জয় ঠেকাবার যোগ্য প্রতিদ্বন্দ্বি বরিশাল সিটিতে আর কেউ নেই। শনিবার বিকেলে শেষ মুহুর্তের প্রচারণায় ১৪ দলের নেতৃবৃন্দকে নিয়ে সংক্ষিপ্ত জমায়েতে তিনি এ কথা বলেন। আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রাত ৮টার মধ্যেই সব প্রচার প্রচারণা বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে দলীয় নেতা কর্মীদের। শেষ দিনের এই প্রচারণায় এটা পরিষ্কার যে নগরবাসীর সমর্থন এখন খোকন সেরনিয়াবাত এর প্রতি। এরপর বরিশালের ১৪ দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিবিরপুকুর পাড়ে একটি র‌্যালী ও আশেপাশের দোকানপাট ও বাসাবাড়িতে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ সবাই বিজয়সূচক চিহ্ন দেখান। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ আনিসুর রহমান, মোঃ গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, জাসদের মোঃ মহসিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com