1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে জেলা পুলিশ লাইন্সে নবাগত রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দার বলেন সাংবাদিকরা মাঠ পর্যায়ে কাজ করেন এবং মাঠের আইনশৃঙ্খলা বিষয়ে নানা তথ্য তাদের হাতে রয়েছে। এসব তথ্য কাজে লাগিয়ে পুলিশ ও সাংবাদিক একসাথে কাজ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব। পুলিশ এককভাবে যতই চেষ্টা করুক না কেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনোদিনই আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে সাংবাদিক কমিউনিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, প্রচলিত অপরাধের পাশাপাশি বর্তমানে ডিজিটাল অপরাধ, প্রতারণা ও অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধের বিষয় সামনে এসেছে। এছাড়া বরিশালে মাদক সেবন, কিশোর গ্যাংসহ বর্ষাকালে ডাকাতির বেশকিছু ঘটনাও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এসব বিষয়সহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের পরামর্শ নিয়ে পুলিশের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পুলিশের আচরণগত সমস্যা নিরসনে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হলো আচরণগত সমস্যা এবং সহযোগিতামূলক মনোভাবের অভাব। থানায় কোনো ভুক্তভোগী সাহায্যের জন্য এলে পুলিশ সদস্যদের উচিত সহানুভূতিশীল ও মানবিক আচরণ করা। কিন্তু অনেক ক্ষেত্রে কনস্টেবল, ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে সেই সহমর্মিতার ঘাটতি দেখা যায়। এ ঘাটতি দূর করতে আইজিপি থেকে শুরু করে পুলিশের উর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিংয়ের মাধ্যমে পুলিশ সদস্যদের আচরণগত পরিবর্তনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারাও নিজেদের আচরণের মাধ্যমে অধস্তনদের সামনে উদাহরণ তৈরির চেষ্টা করছেন। এছাড়া সমাজ ও শিক্ষা ব্যবস্থায় শিষ্টাচার, বিনয় ও মানবিক মূল্যবোধের চর্চার ঘাটতিও পুলিশের আচরণে প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে হাই স্কুল ও কলেজে গিয়ে শিক্ষার্থীদেরকে আচরণগত সমস্যা সমাধান, আচার-ব্যবহার উন্নত এবং মাদক সেবন থেকে বিরত থাকার জন্য কমিউনিটি পুলিশিং করার পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিকদের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। দীর্ঘদিন ধরে আপনারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের কার্যক্রমের যেসব গঠনমূলক সমালোচনা করে আসছেন, তা অব্যাহত রাখার আহ্বান জানাই। আপনাদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শের মাধ্যমে পুলিশ আরো সফলতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান ও কার্যক্রম পরিচালনা করতে পারবে। সভায় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, মোঃ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. আমিনুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, কাজী মিরাজ মাহমুদ সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও অন্যান্য গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com