জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজার পৌর আওয়ামী লীগ এর উদ্যোগে চিত্রাংঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগীতা বাস্তবায়ন উপ- কমিটির প্রস্তুতি সভা আজ সন্ধ্যা ৭ টায় প্রস্তুতি উপ- কমিটির আহ্বায়ক কবি আসিফ নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রস্তুতি উপ- কমিটির সদস্য সচিব সত্যপ্রিয় চৌধুরী দোলন, প্রতিযোগিতা উপ-কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ মুরাদ সুমন। সভায় আরো উপস্থিত ছিলেন প্রতিযোগিতা উপ – কমিটির সদস্য এম জসিম উদ্দিন, নুপা আলম, মোহাম্মদ ফয়সল হুদা, সোহেল রানা, অন্তিক চক্রবর্ত্রী, জহিরুল ইসলাম, সাগর পাল প্রমুখ।
Leave a Reply