1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩ - দৈনিক আমার সময়

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের পরিচয় জানতে কাজ করছে পুলিশ। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com