1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রবাসে টাইপিং সেবা দেওয়ার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীর প্রতিষ্ঠানের যাত্রা শুরু - দৈনিক আমার সময়

প্রবাসে টাইপিং সেবা দেওয়ার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীর প্রতিষ্ঠানের যাত্রা শুরু

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
কর্মসংস্থান তৈরি করে সাফল্যের সাথে উদ্যেক্তা হয়ে উঠছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশীরা।বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অবদান রাখছে দেশের অর্থনীতিতে। সাফল্যের ধারাবাহিকতায় দুবাই শহরে ব্যবসায়ী হিসেবে নিজের প্রতিষ্ঠান চালু করেছেন যৌথ মালিকানাধীন মো: সোহেল মিয়া এবং ফেরদৌস।
বাংলাদেশী মালিকানাধীন উদ্বোধনকে ঘীরে প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার।আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই শহরে টাইপিং সেন্টারের সংকট কাটাতে গ্লোবাল স্টার কানেক্ট টোরিজম নামে  এই প্রতিষ্ঠানটি চালু করেছেন প্রবাসী বাংলাদেশী যৌথ মালিকানাধীন মো: সোহেল মিয়া ও ফেরদৌস । ভাষাগত জটিলতার কারনে বিদেশে নানা রকম সেবা থেকে বঞ্চিত হন প্রবাসীরা।তাদেরকে সব রকম সেবা দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা।
আমিরাতে বাংলাদেশিরা ব্যবসা বানিজ্য প্রসার করছে৷ ব্যবসা বানিজ্য করার জন্য বৈধ কাগজপত্র করার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বিশ্বস্তা অর্জন করবে এবং প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতি করার পাশাপাশি লাইসেন্স সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান সহ ডকুমেন্টস ক্লিয়ারিং, এমিরেটস আই ডি,  মিউনিসিপালিটি,  ইমিগ্রেশন,  তাসহীল সহ সব ধরনের সেবা দিবে বলে আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় স্পন্সর আলী জালাল আলী মোহাম্মদ আল হাবাসি, প্রতিষ্ঠানটির স্বত্তাধীকারী মো: সোহেল মিয়া, ফেরদৌস,বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র প্রচার সম্পাদক সাগর দেব সহ বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com