1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পুলিশ লাইন্স নরসিংদীতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

পুলিশ লাইন্স নরসিংদীতে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ- ফরিদ উজ জামান
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নরসিংদী পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা, মতামত ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করেন।

সভায় পুলিশ সুপার সদস্যদের সততা, আন্তরিকতা, সর্বোচ্চ পেশাদারিত্ব ও দেশপ্রেমের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি জানান।

এ সময় জুলাই ২০২৬ মাসের কর্মমূল্যায়নে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্স সদস্যদের মধ্যে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

সভা শেষে নরসিংদী জেলা পুলিশ হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবের উদ্বোধন করেন পুলিশ সুপার। নতুন এ ল্যাব চালুর ফলে জেলা পুলিশের সদস্যদের প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে চিকিৎসাসেবা আরও সহজ ও আধুনিক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com