1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আসবে, এটা ভাবা ভুল: অর্থ উপদেষ্টা - দৈনিক আমার সময়

পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আসবে, এটা ভাবা ভুল: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পুঁজিবাজার থেকে সব সময় মুনাফা আসবে, এটা ভাবা ভুল। পুঁজিবাজারকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার ( ২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক খাতে অর্থায়নের ক্ষেত্রে সরকার বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা সবাই বলছে কিন্তু সরকারের কাছে অর্থ কোথায়। অনেকে বলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না। কিন্তু তারা কত টাকা বেতন পান; ভুখা পেটে আর কতদিন পড়াবেন। ডিএসই ভবনে আয়োজিত সেমিনারে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এতে বক্তব্য রাখেন। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এতে সভাপতিত্ব করেন।

তিনি আরও বলেন, সরকারের অর্থায়নের অভাব রয়েছে। সরকারের লোকজন সব সময় বলে এটা দেন, সেটা দেন কিন্তু সরকারের রাজস্ব আদায় খুবই কম। আমাদের কর-জিডিপি অনুপাত খুবই কম, মাত্র ৭.২ শতাংশ। মানুষ কর দেয় কিন্তু সেবা পায় না। এজন্য কর দেয়ারক্ষেত্রে মানুষের আগ্রহ কম দেখা যায়। এজন্য আমরা এনবিআরের লোকদের সেবা বাড়ানোর কথা বলছি যাতে মানুষ কর দিতে উৎসাহবোধ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com