1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা মোঃরেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা সরকার বয়েতুর রেজা, মমিনুল ইসলাম ও আবুল খায়ের, উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এবং সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ।এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com