1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে নেশার টাকা না পেয়ে নিজ বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে - দৈনিক আমার সময়

নড়াইলে নেশার টাকা না পেয়ে নিজ বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

নড়াইল লোহাগড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে আফসার শেখ (৭২) নামে এক বৃদ্ধ বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাঁর মাদকাসক্ত ছেলে খায়রুল শেখ (২৫)। নিহত আফসার শেখ ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

৫ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে খায়রুল শেখের সঙ্গে তাঁর বাবা আফসার শেখের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে খায়রুল তাঁর বাবাকে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর খায়রুল পালিয়ে যান।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত মাদকাসক্ত ছেলে খায়রুল শেখকে আটকের চেষ্টা চলছে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com