1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুদকের মামলায় সাবেক এমপি এনামুল গ্রেপ্তার - দৈনিক আমার সময়

দুদকের মামলায় সাবেক এমপি এনামুল গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

২ হাজার ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করায় মানিলন্ডারিং মামলায় সাবেক এমপি এনামুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জিআর শাখার কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, রোববার এনামুলকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আসামি পক্ষের আইনজীবীরা এ মামলার সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই দাবি করে জামিন আবেদন করেন। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটররা। পরে শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত ১৬ সেপ্টম্বর রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২৩ সেপ্টেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ২৮ এপ্রিল এনামুল হকের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে দুটি মামলা করেন। এর মধ্যে একটি মামলায় রোববার তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, এনামুল হক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ১৮ কোটি ৮ লাখ ২৮ হাজার ৯২ টাকা মূল্যের সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে মোট ২২৩৯ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৬০২ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। অন্যদিকে, এনামুল হকের সহধর্মিণী তহুরা হকও তার স্বামীর সহায়তায় ৭ কোটি ৯৫ লাখ ৭ হাজার ৮২৭ টাকার জ্ঞাত আয়ের উৎসবিহীন সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ আনা হয়। তার দুটিটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com