1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‘দর্শকের সঙ্গে আমিও হতাশ’: ববি - দৈনিক আমার সময়

‘দর্শকের সঙ্গে আমিও হতাশ’: ববি

বিনোদন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪

‘দর্শকরা হল থেকে বেরিয়ে সিনেমাটির অনেক প্রশংসা করেছেন। তবে আমার স্ক্রিন প্রেজেন্স নিয়ে অনেকে হতাশার কথা বলেছেন। তাদের মতে, আমার চরিত্রটির আরও ব্যাপ্তির প্রয়োজন ছিল। দর্শকের সঙ্গে আমিও হতাশ। এটা তো একজন নায়িকার গল্প নিয়ে সিনেমা। গল্পটা যাকে নিয়ে, তাকে যদি পর্দায় এস্টাবলিশ না করেন, তাহলে এর সার্থকতা কোথায়!’-নিজের নতুন সিনেমা নিয়ে গণমাধ্যমে এভাবেই হতাশা প্রকাশ করেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এই ঈদে মুক্তি পায় ববি অভিনীত ময়ূরাক্ষী সিনেমাটি। নির্মাতা রশীদ পলাশের এই সিনেমাটি ঘিরে বেশ আলোচনা তৈরি হলেও মুক্তির পর তা অনেকটাই মিলিয়ে গেছে। এর কারণ হিসেবে অনেকেই শাকিবের তুফান সিনেমাটিকে সামনে আনলেও ভিন্ন কথা বলছেন ববি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সিনেমা মুক্তির আগে আমাকে জানানো হয়েছে, ১৫-১৬টি হলে মুক্তি পাবে। কিন্তু ঈদের আগের দিন জানতে পারি দুটি হলে মুক্তি পাবে। ডিস্ট্রিবিউশন পলিসিটাই নির্মাতা বুঝতে পারেননি। সিনেমায় এত সুন্দর গান রয়েছে, অথচ মাত্র একটি গান রিলিজ করা হয়েছে। শেষ পর্যন্ত ট্রেলারটাও রিলিজ করেননি। এমন অবস্থায় সিনেমাটি দেখতে দর্শকরা হলে যাচ্ছেন, সেটাই আমাদের সৌভাগ্য। জীবনে প্রথমবার এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’ এর বাইরে কিছুদিন আগে ববি জানিয়েছিলেন নিজের লেখা গল্পে নতুন একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com