1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল - দৈনিক আমার সময়

তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় সফরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। সে বিষয়টি স্পষ্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।”

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েছিলেন এবং প্রায় দুই মাস নিয়মিত ক্লাসও করেছেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র হিসেবে তখনই বিষয়টা আমি জানতাম।”

তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের সহপাঠীদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন ব্যক্তিত্ব— সাবেক জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব।”

পড়াশোনা অসম্পন্ন থাকার কারণ প্রসঙ্গে অধ্যাপক আসিফ নজরুল জানান, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিই এর পেছনে মূল কারণ। সে সময় জেনারেল এরশাদের কর্তৃত্ববাদী শাসন চলছিল এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তারেক রহমানের বিশ্ববিদ্যালয়-জীবন সংক্ষিপ্ত হয়ে যায় বলে তিনি মনে করেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com