1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডেঙ্গু জ্বরে শ্রীপুরের শিক্ষার্থীর মৃত্যু - দৈনিক আমার সময়

ডেঙ্গু জ্বরে শ্রীপুরের শিক্ষার্থীর মৃত্যু

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাকিবুল হাসান শাহরুখ মোড়ল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ভোরের দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পরিবার।
নিহত শিক্ষার্থী রাকিবুল হাসান শাহরুখ এর বাড়ি গাজীপুরের শ্রীপুরের সিংগারদীঘি গ্ৰামে। তিনি ওই গ্ৰামের মাহবুব ইসলাম শাহানের ছেলে।
রাজধানীর মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন এই কিশোর । দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। উত্তরা এলাকায় এক আত্মীয়ের বাসায়  থেকে পড়াশোনা করত সে।
নিহতের  চাচা মো. নজরুল ইসলাম বলেন,’কয়েকদিন ধরেই তার ভাতিজা জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত। তিনি বুঝতে না পেরে সাধারণ জ্বর হিসেবেই বিভিন্ন ঔষধ কিনে খেয়েছিলেন। কিন্তু রোববার জ্বরের তীব্রতা বাড়লে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ছয়টার দিকে তার মৃত্যু হয়।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: শফিকুল ইসলাম বলেন,’ যিনি মারা গেছেন তিনি ঢাকায় বসবাস করতেন। আর এখনো পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা এ উপজেলায় কম। তবে,এ জ্বরে আক্রান্ত রোগীরা আমাদের হাসপাতালে আসলে সাধারণ হলে পরামর্শ ও চিকিৎসা দেওয়া হয়। অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে পাঠানো হয়। ডেঙ্গু প্রতিরোধে সর্বত্র সতর্ক ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছি। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে যার যার অবস্থানে থেকে সজাগ থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com